শিক্ষার্থীদের মতামত

Farjana Kashem
Farjana Kashem
07:32 29 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, আমি একজন জেনারেল পড়ুয়া হওয়া সত্ত্বেও আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফেসবুকের মাধ্যমে আমি আইওএম এর সন্ধান পেয়েছি।আমার ফ্রেন্ডলিস্টের অনেক বোনই আইওএম এর সাথে যুক্ত ছিলেন।তাদের কাছ থেকে আমি আইওএম এর ব্যাপারে বিস্তারিত জানতে পারি।তখন থেকেই আমার স্বপ্ন আইওএমে পড়া। অবশেষে আল্লাহ কবুল করলেন।আইওম এর এ কাফেলায় যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।শুকরান, ইয়া রব।আল্লাহ আমাদের দ্বীনি ইলম অর্জনে বারাকাহ দিন।আমীন।
ঈমারাহ বিনতে ওলিয়ার
ঈমারাহ বিনতে ওলিয়ার
06:46 29 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ,সকল প্রশংসা আল্লাহর জন্য এবং দুরুদ ও সালাম প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবার প্রতি।আমি IOM এ ভর্তি হয়েছিলাম এক প্রকার অপারোগ হয়েই ,কারণ সহশিক্ষা ছাড়ার পর দ্বীন শিক্ষার জন্য কিছু অফলাইন মাদ্রাসাতে অনেক ছুটোছুটি করেছি কিন্তু ফিরে আসতে হয়েছে অথবা ফিরিয়ে দেওয়া হয়েছে অবশেষে একদিন আইওএম এর আলিমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ইন্টারনেটে IOM সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করেই ভর্তি কর্নফর্ম করে ফেলেছিলাম,আলহামদুলিল্লাহ।আর এখন IOM কে যত দেখি অবাক হয়ে যায় কত সুশৃঙ্খল ভাবে প্রতিটা কার্যক্রম সাজানো আলহামদুলিল্লাহ, উস্তায ও উস্তাযাদের আন্তরিকতার সাথে পাঠ দান এবং ছোট ছোট বিষয় গুলোর প্রতি ও লক্ষ্য রাখা হয় , উত্তম মুসলমান হিসেবে কীভাবে নিজেদের কে গড়বো,কীভাবে উত্তম পরিবার গঠন করবো থেকে শুরু করে, অমুসলিম দের দাওয়াত দেওয়া, ঘরে বসে চিকিৎসা সেবা সবই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রিয় প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত প্রত্যেক... ব্যাক্তিকে দুনিয়া ও আখিরাতে সন্মান, মর্যাদা দান করুন।read more
Sania Shams
Sania Shams
05:14 29 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! আমি IOM এর পরিবারের সাথে যুক্ত হয়ে নিজেকে খুব ভাগ‍্যবান মনে করছি! আসলেই এমন সুন্দর ইলমি পরিবেশ, আসাতিজগণের ইলমি মেহনত, সহজ পাঠ‍্য ব‍্যবস্থা!
আমার মত জেনারেল পড়ুয়াদের জন‍্য ইলমে নাফির এক দারুন সুযোগ! আমার মত আরো বোনদের উচিত এই প্লাটফর্মে যুক্ত হয়ে দ্বীন শেখা! আল্লাহ আপনাদের মেহনতকে নাজাতের উছিলা হিসেবে কবুল করুন! আমিন!
ماهيما تالوكدار
ماهيما تالوكدار
00:51 29 Sep 26
recommendsআমি IOM এর ২৬১৬ ব্যাচের একজন স্টুডেন্ট। আমার রোল নাম্বার ২৬১৬০১২০৮১১।

মাস্টার্স শেষ করার পর চিন্তায় পড়ে গেছিলাম এখন কি করা যায়? যেহেতু হাতে প্রচুর সময় থাকলে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এদিকে দ্বীনে ফেরার পর থেকে ইচ্ছা ছিলো দ্বীনি শিক্ষা অর্জন করা।

পরে ফেইসবুকের মারফতে IOM সম্পর্কে জানি, আর অনেক আপুদের থেকে রিভিউ নিয়ে এই কাফেলায় নিজেকে যুক্ত করি, আলহামদুলিল্লাহ্।

IOM এর সবথেকে ভালো লাগার দিক হচ্ছে কন্ঠের পর্দা মেইনটেইন করা। উস্তাদরা শুধু পড়িয়ে দেন, আর উস্তাদারা সেই পড়া নেন।

একটা অনলাইন প্রতিষ্ঠান যে এতো সুনিয়ন্ত্রিত হতে পারে, তা এই প্রতিষ্ঠানে যুক্ত না হলে অনুভব করতে পারতাম না।

সব থেকে বড় কথা, জান্নাতের পথে ছুটে চলা একদল মুসাফিরের সঙ্গী হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি, আলহামদুলিল্লাহ্।
সুমাইয়া আক্তার মিম
সুমাইয়া আক্তার মিম
15:05 28 Sep 26
recommendsআসসালামু আলাইকুম। আমি ২৫ সালে এইচএসসি দিয়েছি। আমি একজন জেনারেল পড়ূয়া। কিন্তুু আমার একটু বুঝ হবার পর থেকেই কেন আমাকে মাদরাসা লাইনে দিলো না সেজন্য খুবই মন খারাপ হতো। জেনারেল এ মন বসতোনা। মনে হতো মাদরাসায় পড়লে আমি কতকিছুই না শিখতে পারতাম জানতে পারতাম। ভেবেছিলাম এস এস সি এর পর আলেম এ ভর্তি হবো। কিন্তুু বিয়ের পর বাবু হওয়াতে কিভাবে মাদরাসা কন্টিনিউ করবো সেটা ভেবে আর ভর্তি হইনি। তারপর একদিন আই ও এম মাদরাসার একটা এড সামনে আসায় দ্রুত ভর্তি হয়ে যাই। অবশেষে আল্লাহ আমার মনের আশা পুরন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
Jannatul Ilma
Jannatul Ilma
12:13 28 Sep 26
recommendsالحمد لله رب العالمين
والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين

করোনা পরবর্তী সময়ে এডভান্স লেভেলের জ্ঞানার্জনের জন্য ভালো অনলাইন মাদ্রাসা খুঁজছিলাম।
আল্লাহর অনুগ্রহে
IOM-এর সন্ধান পাই আলহামদুলিল্লাহ। কিন্তু কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ হচ্ছিল না। তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বেশ কয়েকটি বছর সবর, সালাত ও দু‘আর মাধ্যমে আল্লাহর কাছে খুব করে চেয়েছি।

অবশেষে দীর্ঘদিনের দু‘আর পর আল্লাহর দয়ায় IOM-এ ভর্তি হওয়াটা সহজ হয়ে যায়।

ক্লাস করার পর যখন দেখলাম, এত সম্মানিত (আল্লহুম্মা বারিক লাহুম) উস্তাদগণ থেকে দারস নেওয়ার সুযোগ হচ্ছে, তখন নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরান ইয়া রব!

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সম্মানিত উস্তাযদের প্রতি সন্তুষ্ট থাকুন। তাঁদেরকে মানুষ ও জ্বীন জাতির সকল প্রকার অনিষ্ট, ফিতনা ও হাসাদ থেকে হিফাজত করুন। তাঁদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন এবং তাঁদের খিদমতকে কবুল করুন। আল্লহুম্মা আমিন.....
Mim Nun
Mim Nun
15:42 27 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ্!
জেনারেল থেকে দ্বীনেফেরাদের জন্য IOM এক ভালোবাসার নাম।যেখানে অনায়াসেই কেউ দ্বীনচর্চা শুরু করতে পারে একদম শূন্য থেকে।অনেক ছোটো ছোটো বিষয়ও এখানে উস্তাযরা অনেক সুন্দর করে বুঝিয়ে দেন।আলহামদুলিল্লাহ্, এমন একটি জায়গার সঙ্গে যুক্ত হতে পারা সত্যিই আল্লাহর বড় নিয়ামত।
আল্লাহ IOM-এর এই দ্বীনি খেদমতকে কবুল করুন, উস্তাযদের উত্তম প্রতিদান দিন এবং আমাদের অর্জিত ইলমকে আমলে পরিণত করার তাওফিক দান করুন। আমীন। 🤲🏻
দ্বীনি শিক্ষার জন্য বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান❤️
Tasnim Binte Talib
Tasnim Binte Talib
14:26 27 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ। আইওএম এ যুক্ত হওয়া মহান আল্লাহ তায়ালার এক অশেষ নিয়ামত আমার কাছে।।
Tasliha Tabassum Liha
Tasliha Tabassum Liha
12:27 27 Sep 26
recommendsWe have been learning in IOM since july 2026, and I am just realizing the time is going so fast. This the best madrasah, that's why it seems so. Alhamdulillah
Sharmin Akter
Sharmin Akter
10:42 27 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ, ইসলামিক অনলাইন মাদ্রাসায় (আইওএম) পড়াশোনা করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। এখানে দ্বীনি ইলম শেখানোর পাশাপাশি আমল, আখলাক ও ইসলামের প্রতি ভালোবাসা তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকদের আন্তরিকতা, সুন্দরভাবে বুঝিয়ে পড়ানো এবং নিয়মিত গাইডলাইন আমাকে অনেক উপকৃত করেছে।

যারা ঘরে বসে সুন্দর পরিবেশে দ্বীনি ইলম শিখতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি সুন্দর মাধ্যম।
আল্লাহ তাআলা এই মাদ্রাসার খেদমতকে কবুল করুন এবং আরও বিস্তৃত করুন। আমীন।
Mahabuba Happi
Mahabuba Happi
08:17 27 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবা রকাতুহু বর্তমানে আমরা যে ধরনের জীবনযাপন করি, বিশেষ করে আমরা যারা সাধারণ জেনারেল লাইন থেকে এসেছি, তাদের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। এতগুলো বছর সাধারণ পড়াশোনা, জেনারেল লাইনে পড়াশোনা করার পর এই বয়সে এসে হঠাৎ করে ইসলাম চর্চা শুরু করাটাও আমাদের জন্য কিছুটা কঠিন।

বিশেষ করে আমরা মেয়েরা, যারা ইতোমধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, তাদের জন্য বাইরে গিয়ে মাদ্রাসায় পড়াশোনা করাটাও অনেক সময় অস্বস্তিকর মনে হয়। নিজের কাছেও একটা সংকোচ কাজ করে। আবার আমাদের মতো বয়সীদের জন্য আলাদাভাবে ইসলামিক শিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধাও খুব বেশি নেই বলে আমার মনে হয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে।

সেই জায়গা থেকে IOM এবং এ ধরনের অনলাইনভিত্তিক মাদ্রাসাগুলো আমার কাছে খুবই ভালো একটি উদ্যোগ বলে মনে হয়। ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো সময় ক্লাস করা, আর ক্লাসের রেকর্ডগুলো নিজের ফ্রি সময়ে দেখে নেওয়া—এটা দ্বীন শেখার জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর মেয়েদের... জন্য তো এটি আরও বেশি উপকারী। কারণ এর মাধ্যমে পর্দা বজায় রেখেই দ্বীনি শিক্ষা অর্জন করা সম্ভব। অনেক সময় দেখা যায়, কোনো কোনো প্রতিষ্ঠানে পুরুষ উস্তাদরা ক্লাস নিলে নারী শিক্ষার্থীদেরও সরাসরি সেই পরিবেশে থাকতে হয়। কিন্তু অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে এমন অনেক বিষয় সহজভাবে এড়িয়ে যাওয়া সম্ভব এবং পর্দা বজায় রেখে শিক্ষা গ্রহণ করা যায়।

আলহামদুলিল্লাহ, IOM-এ যতটুকু ক্লাস করেছি এবং যতটুকু বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের ওপর অনেক অনেক বরকত দান করুন। এই প্রতিষ্ঠানের উস্তাদ-উস্তাদাদের, অ্যাডমিন, সিয়ার, মডারেটর এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন—এই দোয়া করি।

আমার কাছে এটি সত্যিই খুব ভালো একটি প্ল্যাটফর্ম মনে হয়েছে। আমি মনে করি, এ ধরনের প্ল্যাটফর্ম আরও বেশি হওয়া উচিত। কারণ এর মাধ্যমে মানুষের জন্য ইসলামিক শিক্ষা গ্রহণের এবং দ্বীন শেখার সুযোগ আরও সহজ ও বিস্তৃত হবে, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।

এই সুন্দর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। ইনশাআল্লাহ, আমি অন্যদেরও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাওয়াত করব। আমার মনে হয়, ভবিষ্যতে এ ধরনের দ্বীনি শিক্ষামূলক কার্যক্রম আরও বেশি হওয়া উচিত, যাতে আমাদের মতো যারা সাধারণ শিক্ষাব্যবস্থা থেকে এসেছে, তারাও সহজে ঘরে বসে দ্বীন শিখতে পারে এবং নিজেদের জীবনকে ইসলামের আলোকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

আল্লাহ তাআলা IOM-কে কবুল করুন, এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং এই প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতের জন্য আরও বেশি কার্যকর করে দিন। আমিন।
read more
Afroza Tania
Afroza Tania
05:48 26 Sep 26
recommendsআই ও এম (IOM) হলো বাংলাভাষীদের জন্য অন্যতম জনপ্রিয় এবং সুসংগঠিত অনলাইনভিত্তিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। চাকরিজীবী, শিক্ষার্থী এবং গৃহিণীদের মতো ব্যস্ত মানুষদের সাধারণ শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উপায়ে ইসলামিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়াই এই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য।
​🎀 ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় নিজের সুবিধা অনুযায়ী যেকোনো স্থান থেকে অংশ নেওয়া যায়। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড করার সুযোগ থাকায় ব্যস্ত মানুষের জন্য এটি খুবই উপযোগী।
Ayesha Humayra Momo
Ayesha Humayra Momo
13:24 25 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ।অল্প কথায় IOM নিয়ে কিছু বললে তা অসম্পূর্ণই থেকে যাবে।দুইটা বিষয় বলতে চাই-
১.এত অরগানাইজড একটা প্রতিষ্ঠান যেটা শুধুমাত্র অনলাইনেই,সেটা কেউ জয়েন না করলে বুঝতে পারবেন না।।আপনার কি লাগবে??কি নাই এখানে।আমার ২৪ ঘন্টা সবথেকে বেশি প্রোডাক্টিভ হিসেবে পেয়েছি যেদিন থেকে ক্লাস শুরু।। করেছি,আলহামদুলিল্লাহ। A long way to go InShaAllah...
২.যারা দাঈ হবার স্বপ্ন দেখেন,কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না কিভাবে দাওয়াত দিবেন,কাকে দিবেন বা অনেক সেবা করতে চান ইসলামের,কিন্তু মনে হচ্ছে আপনার সুযোগ নেই।এসবের উত্তর,সমাধান,ও রাস্তা খুঁজে পাবেনই পাবেন।আমি পেয়েছি আলহামদুলিল্লাহ।
Amatullah Tamanna
Amatullah Tamanna
12:11 25 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আইওএম এমন একটি মাদরাসা উপদেশের মধ্যে যেইখানে হাজার হাজার অমুসলিম নও মুসলিম হচ্ছে যেইখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল স্টুডেন্ট এর জন্য দ্বীন শেখার অনেক বড় একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আইওএম এর মতো এমন প্লার্টফর্মে ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন।অনেক অনেক দুআ করেছি এখানে ভর্তি হওয়ার জন্য।অবশেষে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এখানে যারা ভর্তি হয়েছে তারাই সবচেয়ে বেশি উপলব্দি করতে পেরেছে এটা জেনারেল স্টুডেন্টদের জন্য কতটা উপকারী। আগে শুধু ভাবতাম নামাজ, রোযা আর কুরআন তিলাওয়াতই যথেষ্ট। এখানে ভর্তি হয়ে বুঝতে পারলাম ইমান,আকাইদ,বিশুদ্ধ তিলাওয়াত এর গুরুত্ব কতটা। আলহামদুলিল্লাহ । তাজবীদ জানা এবং সেই অনুসারে তেলওয়াত করা টা যে কত ইম্পর্ট্যান্ট এইখানে না আসলে উপলব্ধি করতে পারতাম না মাসলা মাসায়েল জানা তো আরও বেশি ফিকহী ইলম অর্জন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়।আইওএম এর জন্য অনেক অনেক দুয়া রইলো।আল্লাহ অনেক অনেক বারাকাহ দান করুন আমীন।
Khadiza Khanam
Khadiza Khanam
05:20 25 Sep 26
recommendsIslamic Online Madrasa -IOM
জান্নাতের পথে ছুটে চলা একদল মুসাফির।
সকল প্রশংসা মহান আল্লাহর যিনি আমাকে আইওএম এ ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আইওএম একটি দ্বীনি প্রতিষ্ঠান। যেখানে হাজারো মানুষের আত্মশুদ্ধি ও দ্বীনি ইলম অর্জনের পথ খুজে পেয়েছে। ক্লাসগুলো এতো সুন্দর ও সহজ করে সাজানো হয়েছে যেকোনো বয়সের মানুষ তা আয়ত্ত করতে পারে।উস্তাযদের নসিহা গুলো যতই শুনি ততই ঈমান আরো মজবুত হয়।প্রত্যেক উস্তায এতো সুন্দর ও সাবলীল ভাষায় আন্তরিকতা দিয়ে ক্লাসগুলো করায় যেখান থেকে আমি অজানা অনেক কিছু শিখেছি। জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করার অন্যতম এক দ্বীনি মাধ্যম হিসেবে কাজ করছে আইওএম।
আল্লাহ সুবহানাহু তাআ'লা এই প্রতিষ্ঠানকে কবুল করুন এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।
রুমানা স্বর্ণা
রুমানা স্বর্ণা
17:53 24 Sep 26
recommends🟠আইএম আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম দ্বীনি শিক্ষার। অনলাইনে আগেও আমি কিছু শর্ট কোর্স করেছিলাম। যেখানে ওয়েল স্ট্রাকচারড সিলেবাস থাকলেও সময়ের প্রতি উদাসীনতা ছিল। দুই মাসের কোর্স শেষ করতে এক বছর সময় নিয়েছিল। যেটা খুবই হতাশা জনক।কিন্তু আইওএম এর সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো এর গোছানো সিলেবাস, সময় মত পরীক্ষা এবং ক্লাস এবং শিক্ষক বরেণ্য ওলামায়ে কেরামগণ। কোন দ্বীনি ভাই অথবা বোন দ্বীনি এলে অর্জনের জন্য অনলাইন প্লাটফর্ম খুঁজে তাহলে আইওএমি হবে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। 🟠
Mohammed Riaz
Mohammed Riaz
08:58 24 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 🍃🌸

✨ **(আমি আমার স্বামীর পেজ থেকে এই রিভিউটি দিচ্ছি—)** ✨

🌷 অনলাইন মাদ্রাসা? ঘরে বসে কি আলেম/আলেমা হওয়া সম্ভব?
🤔 আবার কোর্সের মেয়াদ মাত্র ৩ বছর? যেখানে সাধারণ মাদ্রাসায় ৭ বছর লাগে, সেখানে এত কম সময়ে কি আসলেই দ্বীনের সঠিক ইলম অর্জন করা যাবে? জেনারেল পড়াশোনার পাশাপাশি কি এটা কন্টিনিউ করা সম্ভব? 📚🌱

🌿 আইওএম (IOM)-এ ভর্তি হওয়ার আগে বা পরে এমন নানা প্রশ্ন ও সংশয় হয়তো অনেকের মনেই উঁকি দেয়। আমার মনেও এমন কৌতূহল জেগেছিল যে, ৩ বছর আর ৭ বছরের এই কোর্সের কোয়ান্টিটি বা গভীরতা কি আসলেই এক, নাকি ভিন্ন? 🌸 কিন্তু আজ আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি—আইওএম-এর সিলেবাস ও অ্যাকাডেমিক সিস্টেম এমন চমৎকারভাবে সাজানো হয়েছে যে, যেকোনো জেনারেল পড়াশোনা বা প্রফেশনের পাশাপাশি এটি খুব সহজেই কন্টিনিউ করা সম্ভব। সিলেবাসের আধুনিকায়ন আমাকে মুগ্ধ করেছে। 🌱✨

🎓 আমি নিজে **এইচএসসি ২৬ (HSC '26)** ব্যাচের একজন শিক্ষার্থী এবং একই সাথে একজন **গ্রাফিক... ডিজাইনার** হিসেবে কাজ করছি। 💻🌸 ব্যস্ত এই রুটিনের মাঝেও আমি খুব স্বাচ্ছন্দ্যে আইওএম-এর পড়াশোনা চালিয়ে যাচ্ছি। শুধু আমিই নই, আমার সহপাঠী বা ক্লাসমেটদের মধ্যে অনেকে আছেন যারা গায়নি ডাক্তার কিংবা মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন, তারাও সমান তালে এই পড়াশোনা কন্টিনিউ করছেন। 🩺🌿 মূলত আইওএম আমাদের শুধু ইলম বা জ্ঞানই শেখায়নি, বরং দ্বীনের পথে টিকে থাকার জন্য একটি সুন্দর পরিবেশ ও বোনদের এক চমৎকার নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে। 🎀🌹

🛡️ সবচেয়ে বড় ও চমৎকার বিষয়টি হলো তাদের **কঠোর পর্দা ও সিকিউরিটি সিস্টেম**। 🌸🍃 এখানে উস্তাদদের সাথে আমাদের পর্দার বিধান এতটাই নিখুঁত যে, ক্লাসে উস্তাদরা কখনো আমাদের সামনে চেহারা বা নিজেদের দেখান না। এমনকি আমরা যখন জুম (Zoom) ক্লাসে যুক্ত হই, তখন নিজেদের নাম হাইড রেখে শুধু রোল নাম্বার দিয়ে জয়েন করতে হয়—যাতে নামের মাধ্যমে কোনো প্রকার ফিতনা তৈরি না হয়! যেমন আমার রোল **২৬১৬০১২০১৭৪**। এখানে রোল দেখেই জেন্ডার বা লিঙ্গ চেনা যায়—যেমন জেন্ডার কোড '২০' থাকলে সেটা বোনদের ব্যাচ, আর '১০' বা অন্য কোড পুরুষ বা ভাইদের ব্যাচ নির্দেশ করে। ভাই ও বোনদের জন্য সম্পূর্ণ আলাদা জুম ক্লাসের ব্যবস্থা থাকে, তবে পড়াশোনার প্রয়োজনে খুব ব্যতিক্রমী কারণে মাঝে মাঝে হয়তো একসাথে ক্লাস হয়—কিন্তু সেখানেও কঠোরভাবে উস্তাদের পর্দার নিয়ম বজায় রাখা হয়।

🔒 ব্যক্তিগতভাবে আমি একটু ঈর্ষাপরায়ণ বা আত্মমর্যাদাবোধ সম্পন্ন (Protective) প্রকৃতির এক আহলিয়া। যেখানে ফ্রি-মিক্সিং বা ছেলে-মেয়ে একসাথে খোলামেলা পড়াশোনার কথা শুনলে আমি কখনো আমার হাজব্যান্ডকেও সেখানে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবতেই পারি না, সেখানে আইওএম-এর এই নিখুঁত ও চমৎকার পর্দার আয়োজন আমাকে এতটাই মুগ্ধ করেছে যে, আমি নিজেই এখন সবাইকে নির্দ্বিধায় আইওএম (IOM)-এ ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করছি! 🌹✨

📱 আমাদের পড়াশোনাকে সহজ করার জন্য মাদ্রাসার **Dedicated App** এবং আধুনিক প্রযুক্তির **Online Quizzes**-এর চমৎকার ব্যবস্থা ইলম অর্জনকে আরও সহজ ও গতিশীল করে তুলেছে। ঘরে বসেই দ্বীনের পথে এই ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আধুনিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। 🍃🌟

🙋‍♀️ আমি ২৬১৬ ব্যাচের একজন নবীন ছাত্রী। এখনও প্রথম সেমিস্টার সম্পূর্ণ শেষ করতে পারিনি, মাত্র ক্লাস টেস্ট (CT) এক্সাম দিয়েছি। 📝🌸 আইওএম-এ ভর্তি হওয়ার পেছনে আমার একটা বিশেষ ও আবেগঘন স্মৃতি রয়েছে। অতীতে আমার সাধারণ অ্যাকাডেমিক লাইফে একবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যে, শেষ মুহূর্তে জটিলতার কারণে আর ভর্তি হতেই পারিনি। 🍂 ঠিক একইভাবে আইওএম-এর ভর্তির শেষ দিনটিতেও (৩০শে এপ্রিল) আমি প্রচণ্ড দোটানা আর সংকটে পড়ে গিয়েছিলাম। নিরুপায় হয়ে মাদ্রাসা পেজে মেসেজ দিয়ে অনুরোধ করেছিলাম—*"ভাই আরও একটা দিন সময় পাব? ফজর পর্যন্ত দিলে হবে ভাই"*। ⏰ আল্লাহর কী অসীম মেহেরবানি, সেই শেষ মুহূর্তের ফজর পর্যন্ত সুযোগটুকুই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে! আল্লাহর ইচ্ছা না থাকলে আজ হয়তো আমি এই আঙিনায় আসতেই পারতাম না। সবকিছুই আসলে মহান আল্লাহর বিশেষ পরিকল্পনা ও অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। ❤️

🌱 ক্লাস শুরু হওয়ার পর তাদের চমৎকার ও আধুনিক অ্যাকাডেমিক সিস্টেম দেখে আমার মনের সব প্রশ্ন ও দ্বিধা নিমেষেই দূর হয়ে গেছে। বিশেষ করে, এই অল্প সময়েই আমি চমৎকার সব হাদিয়া বা উপহার পেয়েছি। 🎁 ফ্রি আইডি কার্ড পাওয়ার জন্য তাদের চমৎকার একটি অ্যাসাইনমেন্ট অফার ছিল—

📖 ১. **সীরাত ইবনে হিশাম** পুরো বই পড়া, অথবা (২৬–২০০) পেইজ পর্যন্ত পড়া। 🍃
📖 ২. **পুরো কুরআনের বাংলা অনুবাদ** পড়া, অথবা নির্ধারিত ১৯টি সূরার বাংলা অনুবাদ পড়া। 🌷

ஐ আইওএম-এর এই অভিনব ও চমৎকার অফারটি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। 🌸✨

🎉 সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমাদের আইওএম-এর **"ফ্রেশার'স রিসিপশন ও ফারেগীন এক্সপেরিয়েন্স শেয়ারিং"** অনুষ্ঠানে ২৬১৬ ব্যাচ ও ফারেগীন ব্যাচের আপুদের বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে পুরো আয়োজনটি মুখরিত হয়েছিল। 🎤🌹 যেখানে সাধারণত কেবল ফারেগীন (সিনিয়র) আপুরাই তাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বক্তব্য দিয়ে থাকেন, সেখানে আমি একজন একদম নতুন ফ্রেশার হয়েও, মাত্র এই অল্প কদিনের মাথায় আইওএম সমারোহে অনুভূতি প্রকাশ ও কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক বক্তব্য দেওয়ার এক অনন্য সুযোগ পেয়েছি! 🏆 শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ, বিভিন্ন ক্যাটাগরিতে যে বোনদের পুরস্কৃত করা হবে, সেখানে আমার নাম ও রোলও এসেছে। 🎖️ আইওএম-এর এডুকেশন সেরিমনিতে মহিলা উস্তাদাজাদের ও শিক্ষার্থীদের চমৎকার বক্তব্য এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় ও মূল্যবান হাদিয়া বিতরণের যে রাজকীয় আয়োজন—তা সত্যিই অনন্য। অনুষ্ঠান ব্যবস্থাপনার ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো কমতিই রাখে না। 🌷

💖 আর এই পুরো জার্নিতে আমাদের শ্রদ্ধেয় **মহিলা উস্তাদাজাদের** অবদান শব্দে প্রকাশ করার মতো নয়। তাঁদের সীমাহীন ধৈর্য, দরদমাখা পাঠদান এবং বিশেষ করে সহীহ-শুদ্ধভাবে কুরআন শেখানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা মশকের যে অক্লান্ত মেহনত—তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। 🌹🍃 আল্লাহ তাআলা উস্তাদাজাদের এবং মাদ্রাসা কর্তৃপক্ষের এই দ্বীনি খিদমতকে কবুল করুন এবং তাঁদের উত্তম জাজা দান করুন। আমীন। 🤲🌸✨
read more
Shamim Shekh
Shamim Shekh
05:24 24 Sep 26
recommendsIOM একটি মাশাআল্লাহ বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ‌দ্বীন বিষয়ক সব কিছু শেখার জন্য এই মাদ্রাসাটিকে ১০/১০ দেওয়াই যাই। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার চলতি বছরের একজন শিক্ষার্থী।
সুমি বিনতে আনোয়ার
সুমি বিনতে আনোয়ার
14:24 22 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ IOM কেবল একটি নাম নয়
বরং দ্বীনি শিক্ষার একটি মাধ্যম।
হিদায়েত পাওয়ার পর থেকে ইসলামের বিধিবিধান জানার জন্য অনেক চেষ্টা করেছি।
আইওএম আমার সেই চেষ্টাকে আরও সহজ করেছে।
এখানে দ্বীন কেবল শেখার মধ্যে সীমাবদ্ধ নয় বরং নিজের আমল আখলাকে তা ফুটিয়ে তোলার প্রতিও উস্তাদগণ তাগিদ দেন।
ইসলামের বিধিবিধানগুলো খুব সহজ ও সাবলীল ভাবে শিখানো হয়।
আল্লাহ তায়ালা আইওএম কে কবুল করুন সাথে আমাদের মতো ত্বলিব/ত্বলিবাদেরও কবুল করুন,
আমীন।
Aysha Siddika
Aysha Siddika
08:40 21 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ IOM মাদ্রাসা শুধু একটা নাম মাত্র মাদ্রাসা নয় বরং এটা দ্বীন শিখার একটা মাধ্যম। ইলম অর্জন করার একটা মাধ্যম সেই অনুযায়ী আমলের প্রতিও উৎসাহের মাধ্যম। আল্লাহ IOM মাদ্রাসাকে কবুল করুন।আমিন
Nipa Binte Haque
Nipa Binte Haque
03:37 21 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা ঘরে বসে দিনের সার্বিক এবং গভীর জ্ঞান অর্জনের জন্য আই ও এম এর মত এত সুন্দর একটা প্লাটফর্মের ব্যবস্থা করে দিয়েছেন।এখানে একজন স্টুডেন্টকে শুধুমাত্র উত্তম তালেবে এলেমেই নয় বরং একজন উন্নত মানুষে পরিণত করার একটা প্রক্রিয়া থাকে, যা কুরআন এবং সুন্নাহ ভিত্তিক। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত ইলমের সুন্দর সমন্বয় এখানে। যা আমাদের সকলের জন্য জরুরী। প্রতিটি ক্লাস যেন ঈমানের লেভেলকে একধাপ বাড়ানোর একটি প্রক্রিয়া এবং আত্মিক প্রশান্তির কারণ, এবং নতুন জ্ঞান আহরণের একটি সুযোগ। ঘরে বসে এমন সুযোগ পাওয়ার জন্য, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং আইওএম এর প্রতি অনেক দোয়া। আল্লাহ আপনাদের কল্যাণ করুক এবং আরো এগিয়ে যাওয়ার তৌফিক দিন।
Tuhina Ruksar
Tuhina Ruksar
19:14 20 Sep 26
recommendsজীবনের নানা ব্যস্ততার মাঝে ঘরে বসে গভীর দ্বীনি শিক্ষা অর্জন করা যে এতোটা সহজ হতে পারে, তা IOM-এর আলিম কোর্সে ভর্তি না হলে হয়তো জানতে পারতাম না। একজন শিক্ষার্থী হিসেবে এই কোর্সে আমার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।
সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার্ গোছালো সিলেবাস এবং আধুনিক অনলাইন ম্যানেজমেন্ট। আলিম কোর্সের মতো একটি বিশাল সিলেবাসকে যেভাবে পার্ট বাই পার্ট সাজানো হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাস রেকর্ডিংয়ের সুবিধা থাকায় নিজের সুবিধাজনক সময়ে পড়ালেখা করা যায়, যা সকল ব্যস্ত মানুষের জন্য একটা বড় নিয়ামত।
এখানকার সম্মানিত উস্তাদদের পড়ানোর ধরণ সত্যি অসাধারণ। আলিম কোর্সে ভর্তি হওয়ার পর দ্বীনের মৌলিক ও গভীর বিষয়গুলো জানার মাধ্যমে আমার জীবনযাত্রা এবং মানসিকতায় খুব ইতিবাচক পরিবর্তন এসেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমীন।
Mim Binte Jamal
Mim Binte Jamal
14:22 20 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ আইওএম এর মতো এমন প্লার্টফর্মে ভর্তি হওয়ার তৌফিক দিয়েছেন।অনেক অনেক দুআ করেছি এখানে ভর্তি হওয়ার জন্য।অবশেষে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এখানে যারা ভর্তি হয়েছে তারাই সবচেয়ে বেশি উপলব্দি করতে পেরেছে এটা জেনারেল স্টুডেন্টদের জন্য কতটা উপকারী। আগে শুধু ভাবতাম নামাজ, রোযা আর কুরআন তিলাওয়াতই যথেষ্ট। এখানে ভর্তি হয়ে বুঝতে পারলাম ইমান,আকাইদ,বিশুদ্ধ তিলাওয়াত এর গুরুত্ব কতটা। আলহামদুলিল্লাহ । আইওএম এর জন্য অনেক অনেক দুয়া রইলো।আল্লাহ অনেক অনেক বারাকাহ দান করুন আমীন।
ইরানী হোসাইন
ইরানী হোসাইন
07:55 20 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ। IOM আমার কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং আমার দ্বীনি পথচলার একটি সুন্দর অধ্যায়। দ্বীনের পথে ফিরে আসার পর এমন একটি পরিবেশের প্রয়োজন ছিল, যেখানে কুরআন ও সুন্নাহকে আরও গভীরভাবে জানার, শেখার এবং নিজের জীবনে ধারণ করার চেষ্টা করা যায়। আল্লাহর অশেষ রহমতে IOM-এ এসে সেই পরিবেশটি পেয়েছি।
IOM-এর মুক্বররিরহ আপুমণি, উস্তাযা ও উস্তাযদের আন্তরিকতা এবং দ্বীনি ইলম পৌঁছে দেওয়ার মেহনত সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। তাঁদের প্রতিটি দারস, প্রতিটি নসীহত যেন নিজের দিকে ফিরে তাকানোর সুযোগ করে দেয়। শুধু বইয়ের ইলম নয়, কীভাবে সেই ইলমকে জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়, সেদিকেও তাঁরা আমাদের মনোযোগী করে তোলেন। তাঁদের মেহনতের পেছনে যে দরদ রয়েছে, একজন ত্বলিবা হিসেবে সেটি অনুভব করা আমার জন্য অনেক বড় পাওয়া।
আর IOM-এর সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো এর দ্বীনি পরিবেশ। এখানে এসে এমন কিছু বোনের সান্নিধ্য পেয়েছি, যাদের কথা, চেষ্টা ও দ্বীনের প্রতি ভালোবাসা নিজের আমল নিয়েও ভাবতে শেখায়। একজন আরেকজনকে দ্বীনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করা, ইলমের প্রতি আগ্রহ তৈরি করা এবং আল্লাহর জন্য ভালোবাসার এমন একটি পরিবেশ... পাওয়া সত্যিই অনেক বড় নিয়ামত।
আমার মতো আরও অনেক মানুষ হয়তো দ্বীনের পথে ফিরতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন, তা বুঝতে পারেন না। আমার মনে হয়, কখনো কখনো একজন মানুষের জীবনে শুধু একটি সুন্দর পরিবেশই যথেষ্ট হয় প্রথম পদক্ষেপটি নেওয়ার জন্য। একটি দারস, একজন উস্তাযের একটি কথা কিংবা কোনো দ্বীনি বোনের একটি সুন্দর নসীহতও কারও জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার উসিলা হতে পারে। IOM আমার জীবনে তেমনই একটি উসিলা হয়ে এসেছে।
আল্লাহ IOM-এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি উস্তায ও উস্তাযার মেহনত কবুল করুন, তাঁদের ইলম ও খেদমতে বরকত দিন এবং তাঁদের উত্তম প্রতিদান দান করুন। এই প্রতিষ্ঠানকে অসংখ্য মানুষের হিদায়াত, ইলম ও আমলের সুন্দর উসিলা বানিয়ে দিন। আর আমাদের শেখা ইলমকে আমাদের জন্য হুজ্জত নয়, নাজাতের উসিলা বানিয়ে দিন। আমীন, ইয়া রব্ব। 🤲
read more
আধ্যাত্মিক শিফাখানা
আধ্যাত্মিক শিফাখানা
01:52 19 Sep 26
recommendsআইওএম সম্পর্কে আমার মতামত

আলহামদুলিল্লাহ, আইওএম-এর সঙ্গে যুক্ত হয়ে ইসলামি জ্ঞান অর্জনের সুযোগ পাওয়াকে আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মনে করি। আমি মূলত জেনারেল লাইনে পড়াশোনা করেছি এবং ছোটবেলা থেকেই মক্তবে কুরআন ও ইসলামি শিক্ষার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু ইসলাম সম্পর্কে আমার জ্ঞানকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে বৃদ্ধি করার জন্য একটি ভালো শিক্ষাব্যবস্থার প্রয়োজন অনুভব করতাম।

আইওএম-এর কোর্সগুলো আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এখানে ইসলামি বিষয়গুলো সহজ ও ধারাবাহিকভাবে শেখার সুযোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে নিজের আমল, আখলাক ও দ্বীনের প্রতি দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন করার বিষয়টিও আমার ভালো লেগেছে।

আমি মনে করি, যারা জেনারেল শিক্ষায় পড়াশোনা করেছেন কিন্তু ইসলামি জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য আইওএম একটি উপকারী শিক্ষার মাধ্যম হতে পারে। বিশেষ করে কর্মজীবন বা পারিবারিক ব্যস্ততার পাশাপাশি যারা দ্বীনি শিক্ষা চালিয়ে যেতে চান, তাদের জন্য অনলাইনভিত্তিক পড়াশোনার সুযোগটি বেশ সুবিধাজনক।

আমার নিজের লক্ষ্য শুধু একটি... সার্টিফিকেট অর্জন করা নয়; বরং কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন করে নিজের জীবনকে সংশোধন করা এবং ভবিষ্যতে মানুষের মাঝে দ্বীনের সঠিক কথা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য পূরণে আইওএম-এর শিক্ষা আমার জন্য ইনশাআল্লাহ সহায়ক হবে বলে আমি আশা করি।

সবশেষে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি—তিনি যেন আমাকে অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার তাওফিক দেন এবং এই শিক্ষাকে আমার নিজের, আমার পরিবার ও সমাজের জন্য কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করেন। আমিন।
read more
Amena Akter Shifa
Amena Akter Shifa
14:38 17 Sep 26
recommendsআসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রবের নিকট লাখোকুটি শুকর আই ও এম এর একজন সদস্য হতে পেরে।লাস্ট ৪ বছর ধরে ফিকির করার পর আল্লাহ আমাকে এই বছর আই ও এম এর স্টুডেন্ট হিসেবে কবুল করলেন।আমি এখানে ক্লাস করছি। বেশ ভালো লাগছে।অনেক কিছু শিখতে পারছি।এখানে উস্তাজা আপুদের ব্যাবহার অনেক ভালো। যদিও মাঝে মাঝে বিভিন্ন জটিলতার সৃষ্টি করে ফেলে সমাধান করতে টেক্নিকাল সমস্যার সমাধান করতে গেলে।কিন্তু আলহামদুলিল্লাহ বাকি সব ঠিক আছে।ভালো লাগছে।

জাজাকিল্লাহু খাইরান
Hafsa Akter
Hafsa Akter
05:07 17 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা প্লাটফর্ম যেখানে দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ্ আল্লাহ তায়ালা আপনাদের উত্তম জাযা দান করুন আমীন।।।
Tasniya Jahan
Tasniya Jahan
02:38 17 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ IOM এর একজন স্টুডেন্ট হতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি উস্তাদদের প্রতিটি দারসে যেনো গভীর জ্ঞান লুকিয়ে থাকে IOM এ বিশাল ইলমের সমুদ্র যা কখনো শেষ হওয়ার নয় এই সমুদ্র শেষ হবে জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ।
বিনতে আল মুহতাদী
বিনতে আল মুহতাদী
10:31 15 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।

জান্নাতের পথে ছুটে চলা একদল মুসাফির!
এই বাক্যটা কতই না প্রশান্তদারক।
আমার দেখা সেরা মাদ্রারাসা iom. এখান থেকে বের হয় উম্মতের খাদেম/খাদেমা, যারা মানুষকে আল্লাহ দ্বীন শেখায়, সুবাহানাআল্লাহ্। আমার কাছে, আমরা যারা জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্ট, যারা দ্বীন তো মানা দুরে থাক তখনো দ্বীন সম্পর্কে জানতামই না, তাদের জন্য iom আল্লাহ দেওয়া অনেক বড় এক নেয়ামত। iom শুধু একটা মাদ্রারাসা না বরং একটা পরিবার, এটা সত্যি আমার জন্য অনেক বড় নেয়ামত। এখানে উস্তাদ ও উস্তাজা হাফিঃ অনেক অনেক ভালো। মাশাআল্লাহ মা শা আল্লহ, আল্লহুম্মা বারিক।
আর সব থেকে বেশি অবাক লাগে এত কিছু শেখান তারা মাত্র অল্প হাদিয়ায়। যা মধ্যবিত্ত family জন্যও মানান সই। ।আর বর্তমানে জেনারেল লাইনে একটা কুচিং করতে ১৫০০ টাকার উপরে লাগে (আরো বেশিও লাগে) ।

আমার iom এর অল্প দিনে অভিজ্ঞতা থেকেই বলা,
iom তাদের শিক্ষার্থীদের সম্মান করে, অনেক অনেক শুকরিয়া এর জন্য। আমার খুব ভালো এই বিষয়টা।

" আজ থেকে কেউ আপনাদের জিজ্ঞেস করালে আপনারা বলবেন আপনারা মাদ্রাসায় পড়েন, iom... মাদ্রারাসায় ,
" আল্লাহ ওলিরা"

এই কথা গুলো আমাদের উস্তাদ গন বলেছিলেন, একজন জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্টের জন্য এগুলো শোনা যে কি তা কখনো ভাষায় প্রকাশ করার মতো। আলহামদুলিল্লাহ্।

জান্নাতের পথে ছুটে চলা একদল মুসাফির
read more
Atia Anjum
Atia Anjum
04:39 15 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ, আইওএমে যুক্ত হওয়া আমার জন্য একটা নিয়ামত। দ্বীনি ইলম অর্জনের পথে আইওএম একটি অন্যতম প্রতিষ্ঠান। বিশেষ করে জেনারেল থেকে আসা যেসব ভাইবোনেরা দ্বীনের বুঝ পান, দ্বীনকে আকরে ধরতে চান তাদের জন্য এটা একটা বেষ্ট প্রতিষ্ঠান। শিক্ষকগণ আমাদের দ্বীনি ইলম অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ক্লাসের রুটিন নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল। আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানে আরও বারাকাহ দান করুন, আমিন।
Tanjila Akter Munni
Tanjila Akter Munni
19:54 14 Sep 26
recommendsIOM-এর কথা বলতে গেলে সবার প্রথমেই যে কথাটি মনে আসে, তা হলো এটি আমার ভালোবাসার একটি জায়গা; মনে হয় যেন এটি আমার নিজেরই একটি আপন জায়গা।

আমার কাছে IOM শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয় বরং এটি এমন একটি প্রতিষ্ঠান, যার কর্তৃপক্ষ ও শিক্ষকরা যেন একটি গভীর চিন্তা ও ফিকির নিয়ে কাজ করে যাচ্ছেন কীভাবে আমার মুসলিম অমুসলিম ভাই-বোনদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়।

আমার নিজের দ্বীনকে জানার এবং ঈমান ও আমলকে আরও দৃঢ় করার ক্ষেত্রে IOM একটি গুরুত্বপূর্ণ উসিলা হয়ে এসেছে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই দ্বীন সম্পর্কে খুব অল্প জানি, অথচ অন্তর থেকে আরও জানতে চাই। এমন মানুষদের জন্য IOM-এর মতো একটি প্রতিষ্ঠান সত্যিই অনেক বড় একটি সুযোগ।

আমার নিজের ক্ষেত্রেও IOM-এর মাধ্যমে ইসলামের ব্যাপারে এমন অনেক ভুল ধারণা সংশোধন হয়েছে, যেগুলো হয়তো এত সহজে সংশোধন করার সুযোগ পেতাম না। দ্বীনের ইলম অর্জনের জন্য এমন একটি প্রতিষ্ঠানকে এত সহজলভ্যভাবে পাওয়া আমার কাছে সত্যিই আল্লাহর বিশেষ রহমত ও নেয়ামত মনে হয়। এ কারণে আমি আন্তরিকভাবে IOM-এর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।...

আলহামদুলিল্লাহ আমার দ্বীনকে জানার এই যাত্রায় IOM আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মূল্যবান উসিলা।
read more
Mashiat Jahan Tisha
Mashiat Jahan Tisha
08:53 08 Sep 26
recommendsআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
প্রথমেই আমি আমার রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি একজন জেনেরাল লাইনের স্টুডেন্ট। তা সত্ত্বেও আমি আমার জীবনকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা করতে চেষ্টা করতাম। যখন আমার সঠিক বুঝ হয় তখন থেকে আল্লাহর রহমতে পর্দা শুরু করি। নামাজ পড়তাম। সঠিক গাইড লাইনের অভাবে বারবার নফসের ধোঁকায় পড়তাম। তাও নিজের মতো করে চেষ্টা করতাম। এমনও হয়েছে বারবার আমি ভুল করছি আমি বুঝতে পারছি তাও আমি সে ভুলের দিকে ধাবিত হচ্ছিলাম শয়তানের ধোকায়। নামাজ পড়তাম অনেক সময় নামাজ মিস হত। কিন্তু আল্লাহর রহমতে এখন আমার নামাজ মিস হয়না। পারিবারিকভাবে তেমন একটা দ্বীনি পরিবার নয় তাও সবাই চেষ্টা করি দ্বীনী ইলম অর্জন করতে। দৈনন্দিন জীবনে বিভিন্ন ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে অনেক কিছুই পরিবর্তন করার চেষ্টা করতাম। আমরা স্কুল কলেজে যা শিখেছি তার মধ্যে দ্বীনি ইলম অর্জন করার কোন সুযোগ এই ছিল না। যা শিখেছি যা জেনেছি তা সব নিজের চেষ্টায় আলহামদুলিল্লাহ্‌। আমি মনে করি আমি মুসলিম হিসেবে এবং যারা মুসলিম সবারই দ্বীনি ইলম জানা এবং নিজের প্রাত্যহিক জীবনে মেনে চলা জরুরী। তবে আমি কখনো... ভাবতে পারিনি যে এ প্ল্যাটফর্ম সম্বন্ধে আমি কখনো জানতে পারবো বা ইলম অর্জন করতে পারব। এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি আমার খালাতো বোন এর মাধ্যমে আইওএম সম্বন্ধে জানতে পারি। এবং আলিম কোর্সে ভর্তি হই। যা আমরা ছোটবেলায় শিখেছি তা এখন বলতে গেলে মনেই নেই। মাখরাজ, সূরা সমূহ শুদ্ধ ভাবে পড়া, আরো ছোট ছোট অনেক কিছুই আছে যা আমাদের গুরুত্ব দিয়ে পড়া হতো না। কিন্তু আইওএম এর সাথে জড়িত হওয়ার পর বুঝতে পেরেছি যে সূরা, ছোট ছোট অনেক দোয়া সব কিছুই আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত জরুরী। আমি আমার জন্য দোয়া করি এবং আমার আইওএম এর সকল ভাই-বোনদের জন্য দোয়া করি যারা জেনারেল লাইন থেকে উঠে এসেছে এবং নিজেকে পরিবর্তনের ধারক হিসেবে আইওএম এর সহায়তা নিচ্ছে। আমি আইওএম এর সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করছি।যারা আমাদের সঠিক গাইডলাইন দিয়ে আমাদের দ্বীনি ইলম অর্জন করার পাশে রয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সকলের প্রতি সহায় হোন সকল ভাই-বোনদের নিজেদেরকে আলেম আলীমা তৈরিতে সহায়তা করুন। ইনশাআল্লাহread more
مُحَمَّد نِظَامُ الدِّين
مُحَمَّد نِظَامُ الدِّين
02:09 06 Sep 26
recommends⭐⭐⭐⭐⭐
আলহামদুলিল্লাহ, Islamic Online Madrasha-তে ভর্তি হওয়ার পর দ্বীনকে আরও ভালোভাবে জানার এবং বোঝার সুযোগ পাচ্ছি। বিশেষ করে নিয়মিত পড়াশোনা, সুন্দরভাবে দ্বীনের বিষয়গুলো শেখানো এবং শিক্ষকদের আন্তরিকতা আমাকে অনেক অনুপ্রাণিত করছে।
আমার জীবনে দ্বীনের প্রতি নতুনভাবে আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহর পথে ফিরে আসার পর দ্বীনের জ্ঞান অর্জনের জন্য IOM-এ পড়াশোনা শুরু করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।
আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এর সঙ্গে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দিন এবং আমাদের শেখা জ্ঞান অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমিন। 🤲
সবার কাছে Islamic Online Madrasha-এর জন্য দোয়া কামনা করছি। ❤️
Adurir Ma
Adurir Ma
07:25 04 Sep 26
recommendsআলহামদুলিল্লাহ, IOM-এর সঙ্গে যুক্ত হওয়া আমার জীবনের একটি সুন্দর অভিজ্ঞতা। কুরআনকে বুঝতে ও দ্বীনের পথে নিজেকে এগিয়ে নিতে IOM আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আল্লাহ IOM-এর এই সুন্দর উদ্যোগকে কবুল করুন।
Shazneen Hurairah Choity
Shazneen Hurairah Choity
13:44 02 Sep 26
recommendsAlhamdulillah IOM onk vlo ekti online madrasha..., ja amderke Islamic vabe cholar Jonno khub e dorkari ar helpful. Iom er maddhome Islam er onk ojana bishoy niye jana somvob..
Mohammad Jahid Hasan
Mohammad Jahid Hasan
10:08 10 Jun 26
recommendsআলহামদুলিল্লাহ, আইওএম (IOM)-এর সাথে আমার শিক্ষণীয় অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ। সম্মানিত ওস্তাদগণের আন্তরিকতা এবং যত্নশীল পাঠদান পদ্ধতি দ্বীন শিক্ষাকে অত্যন্ত সাবলীল ও সহজবোধ্য করে তুলেছে।

আমি বিশেষ করে তাদের 'মশক' ক্লাসগুলোর দ্বারা গভীরভাবে মুগ্ধ। এই ক্লাসগুলোতে প্রতিটি শিক্ষার্থীর ভুল-ত্রুটি নিখুঁতভাবে সংশোধনের লক্ষ্যে ব্যক্তিগতভাবে মনোযোগ প্রদান করা হয়।

যারা সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে বিশুদ্ধ ইসলামি জ্ঞান অর্জন করতে আগ্রহী, তাদের জন্য আইওএম একটি আদর্শ প্ল্যাটফর্ম।
Homaira Ayash
Homaira Ayash
10:53 21 Apr 26
recommendsআলহামদুলিল্লাহ। ইসলামিক অনলাইন মাদ্রাসা একটি ইসলামিক আত্মনির্ভরশীল শিক্ষা যোগ্য ব্যবস্থা। বিশ্বের যেকোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জন করার সুযোগ্য প্রতিষ্ঠান। জেনারেল পড়ুয়া ভাই বোন যারা দীর্ঘদিন দীর্ঘ বছর শিক্ষার সাথে জ্ঞান অর্জনের সাথে কোন সম্পৃক্ততা নেই তারাও আজকাল ঘরে বসে খুব সহজে দ্বীন-ইলম শিখতে পারছে।স্বল্প খরচে ঘরে বসে তাদের সুবিধামতো সময়ে দ্বীনী ইলম অর্জন করছে। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কুটি শুকরিয়া যে আমাদের দ্বীনী ইলম শিখার তৌফিক দান করেছেন। একজন আইওএম এর শিক্ষার্থী হতে পেরে গর্বিত। যারা আইওএম ভর্তি হতে ইচ্ছুক তাদের সবার মনের আশা যেন আল্লাহ পুরন করে সেই দোয়াই করি আমিন।।
Fatema Binte Saiful
Fatema Binte Saiful
18:38 18 Apr 26
recommendsআলহামদুলিল্লাহ দ্বীনি ইলম অর্জন করার একটা অন্যতম প্লাটফর্ম।আল্লাহর কাছে অনেক শোকরিয়া এইখানে পড়ার সুযোগ পেয়েছি।আল্লাহ আমাকে সহ আইওমের সকলকে কবুল করুক। আমিন ইয়া রাব্বুল আলামীন।
Ayasa Akter
Ayasa Akter
19:00 15 Apr 26
recommendsStandard , Professional , Mordern, satisfied education platform especially for general students and sisters . Alhamdulillah Allah showed me this kinda good islamic education platform
Rakhia Akter
Rakhia Akter
18:39 15 Apr 26
recommendsজেনারেল থেকে দিনে পথে ফিরে আসার পর দিনের পথে অটল থাকার জন্য দীনি সোহবতে থাকা খুব গুরুত্বপূর্ণ। আইওএম এ দীনি ইলম অর্জনের পাশাপাশি আমি সেই সোহবত পেয়েছি আলহামদুলিল্লাহ। যা আমাকে আমার রবের আরো ঘনিষ্ঠ হতে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দীনের পথে চলার তৌফিক দান করেছেন এবং আইওএম এর মতো একটি জান্নাতি কাফেলায় শরিক হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। জান্নাতি কাফেলায় যোগদান কারি সকল ভাই-বোন যেন শেষ পর্যন্ত লেগে থাকার,গুনাহ থেকে বেঁচে থাকার,নেক আমল করার,নিজের পরিবারসহ অন্যকে দিনের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন,আমি ইয়া রব্বুল আলামীন।
Mahamudul Hassan Munna
Mahamudul Hassan Munna
17:59 15 Apr 26
recommendsইসলামিক অনলাইন মাদ্রাসা (IOM) – আমার অভিজ্ঞতা
আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ইসলামিক অনলাইন মাদ্রাসা (IOM)-এর ৩ বছর মেয়াদি আলিম কোর্সে অধ্যয়নরত আছি। এই প্ল্যাটফর্মটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই দ্বীনের জ্ঞান অর্জনের একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে।
✨ যা আমার সবচেয়ে ভালো লেগেছে:
📖 সু-সংগঠিত সিলেবাস: কুরআন, হাদিস, ফিকহ, আকিদা—সবকিছু ধাপে ধাপে সাজানো।
👨‍🏫 যোগ্য শিক্ষকবৃন্দ: অভিজ্ঞ ও দ্বীনদার উস্তাযদের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, যারা খুব সহজভাবে জটিল বিষয়ও বুঝিয়ে দেন।
💻 অনলাইন সুবিধা: লাইভ ক্লাস, রেকর্ডেড লেকচার এবং নোট—সবকিছু খুব সহজে পাওয়া যায়।
📝 নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন: নিজের অগ্রগতি যাচাই করার সুযোগ থাকে।
🕰️ সময় ব্যবস্থাপনা সহজ: পড়াশোনার পাশাপাশি অন্য কাজ চালিয়ে যাওয়াও সম্ভব।
💡 যাদের জন্য উপযুক্ত: যারা ঘরে বসে দ্বীনের ইলম অর্জন করতে চান, কিন্তু মাদ্রাসায় সরাসরি পড়ার সুযোগ নেই—তাদের জন্য IOM একটি দারুণ বিকল্প।
🔎 আমার অনুভূতি: এই কোর্সটি শুধু জ্ঞানই দিচ্ছে না, বরং আমার... জীবনধারা, চিন্তাভাবনা এবং আমলকে ইতিবাচকভাবে পরিবর্তন করছে। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সচেতন ও দ্বীনের প্রতি আগ্রহী অনুভব করছি।
🤲 দোয়া: আল্লাহ যেন এই প্ল্যাটফর্মকে কবুল করেন এবং আমাদের সবাইকে সহীহ দ্বীনের জ্ঞান অর্জন ও আমল করার তাওফিক দান করেন।
#IslamicEducation #IOM #DeenLearning #OnlineMadrasa
read more
কুররাতু আইয়ুন
কুররাতু আইয়ুন
13:37 15 Apr 26
recommendsআল্লাহ তা'আলা যাকে ইচ্ছে তাকে হেদায়াতের আলোয় আলোকিত করে তার দিকে প্রত্যাবতিত করতে পারেন। আর বিশেষ করে আমার মতো জেনারেলের জন্য আইওএম সত্যি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমি মনে করি।আলহামদুলিল্লাহ IOM এ ভর্তি হওয়া ছিল আমার জন্য এক আলৌকিক ঘটনা। তাই বারংবার রব্বে করীমের নিকট হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আমার মতো জেনারেলের পড়ুয়া সকল পথ হারা ভাই - বোনদের সঠিক পথে আসার তৌফিক দান করুক। আইওএমের মতো একটা জান্নাতি কাফেলায় শরীক হবার তৌফিক দান করেছে। IOM এ সকল উস্তাদ - উস্তাজাকে আল্লাহ উত্তম রুপে কবুল করুন ইয়া রব্ব। ইয়া রব্ব আপনি IOM এ সাথে সংশ্লিষ্ট সকলকে আফিয়াতের সাথে তাদের সকল নেক ইচ্ছে গুলো কবুল করে নিন। হে আমাদের রব,, আমীন ইয়া রব্বুল আলামীন।
Md Addur Rahman
Md Addur Rahman
09:01 15 Apr 26
recommendsমোঃ আঃ রহমান - রোল - 26150110155
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারকাতুহ, ইসলামিক অনলাইন মাদ্রসা IOM সম্পকে আমার মতে সত্যিই অনেক সুন্দর ও অসাধারণ পরিচালনা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমাদের ক্লাসের সময় বোন দের পর্দার হেফাজত করা। আর আমরা যারা ব্যস্ততার কারনে বা দুরত্বের কারনে সরাসরি মাদ্রাসায় গিয়ে ইলম অর্জন করতে পারিনা আমাদের জন্য IOM অনলাইন মাদ্রসা আল্লাহর দেওয়া একটি নেয়ামত এই নেয়ামতের আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যাতে মৃত্যুর আগ পযন্ত এ কাজের সাথে লেগে থাকার আমাদেরকে আল্লাহ তায়লা তৌফিক দান করেন,, আমিন,,
Israt Liza
Israt Liza
03:08 15 Apr 26
recommendsঅনলাইন জগতে কাউকে বিশ্বাস করা অনেক কঠিন। কিন্তু IOM এ ভর্তি হওয়ার পর আমার ধারণা পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ। উস্তাদদের আপ্রাণ চেষ্টায় আমরা সহজে ক্লাসের পড়া বুঝতে পারি। আলহামদুলিল্লাহ।
দ্বীনের পথে চলার জন্য IOM অনেক বেশি সহায়ক। আলহামদুলিল্লাহ
Umme Honey Raita
Umme Honey Raita
10:01 14 Apr 26
recommendsছোট থেকেই একটা ইচ্ছা ছিল। মাদ্রাসায় পড়ব, ত্বলিবে ইলম হব, দ্বীনের দায়ী হব। কিন্তু এই পথের প্রতিবন্ধকতা ছিল একটাই। প্রতিষ্ঠানগুলোতে সুন্দর মনোরম একটা দ্বীনি পরিবেশ আর তারবিয়াতের বড়ই অভাব। চারদিকে শুনি অমুক মাদ্রাসায় এই এই অঘটন, মারধর নানান কাহিনী। আজকে ভাই মার খেয়ে মুমুর্ষ অবস্থা তো কালকে অমুক বোন। এরপর না আমার সাহস হয় আর না মা-বাবা সাহস করে। একটাই চিন্তা, মেয়েদের কোথায় পড়াব??
অবশেষে উপায় না পেয়ে একটা স্কুলে ভর্তি করানো হয়। সেটি ছিল ইসলামিক অনুশাসনে চলা প্রতিষ্ঠান। প্রিন্সিপাল স্যার তাবলিগের সাথী ছিলেন। এজন্য দ্বীন পালনে কোনো সমস্যা হয়নি। ছোট থেকেই পরিবারে দ্বীনি পরিবেশ পেয়েছি। বাসায় উস্তাযা রেখে অল্প কিছু পড়েছি কিন্তু ত্বলিবে ইলমের সাধ কি আর এইটুকুনে মিটে!!
আফসোস করতাম খুব, কীভাবে ইলম অর্জন করা যায়। মনে হতো ভিতরটা শূন্য মরুভূমি। আল্লাহর দ্বীন মানছি তো কতটুকুই বা জানি ভালোমতো। ভয় হতে থাকে, না জেনে কি অনেক কিছুই ভুলভাবে আদায় করছি? সব কি ঠিক আছে? কেউ যখন হঠাৎ জিজ্ঞেস করে পর্দা কেনো করো, হাতমোজা কেনো পড়ো, ছাদে আসতেও বোরকা পড়া লাগে, শুধু মেয়েরা কেন কষ্ট করে পর্দা করবে ছেলেদেরকে... আল্লাহ কিছু করতে বলেন নাই,, তখন মনে হয় যেন হাজারো শব্দের ভিড়ে সঠিক জবাবটা হারিয়ে ফেলি। কোথা থেকে কি বলব আর কোথায় গিয়ে শেষ করব ভেবে পাইনা যেন। এ তো ইলমের চর্চারই অভাব বটে। বান্ধবীকে দ্বীনের দাওয়াত দিতে হলে এমন এমন প্রশ্নের বেড়াজালে পড়ব যার উত্তর কোথায় জানা নেই। কিন্তু জানতে তো হবে, বলতে হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে।
অনেক অনেক কিছু জানার বাকি। সুতরাং আমার জন্য দ্বীনে ফেরা বলতে আসলে আইওএম এর এই শান্তির নীড় খুঁজে পাওয়া বোঝায়। অনলাইন অফলাইন সবখানে খুঁজতাম কীভাবে কি উপায় আছে পড়ার। কিন্তু কোনোটাই সুবিধামতো হয়না, আসলে মনে ধরতো না। এমনি একদিন গুগলে সার্চ করে আইওএম এর ওয়েবসাইট খুঁজে পাই। সত্যি বলতে সেদিন এতটাই উৎফুল্ল হয়ে পড়েছিলাম যে আসলেই কিভাবে আইওএমকেই পেলাম বিস্তারিত কিছু আর মনে নেই। তারপর ঘুরে দেখে খুব মনে ধরে যায় এবং সিদ্ধান্ত নিয়ে ফেলি এখানেই পড়ব। তখন আমার মেডিকেল অ্যাডমিশন এর প্রিপারেশন ফেজ চলে। একটু রিস্ক হয়ে যায় দুইটা সামলানো জেনেও সাহস করে ভর্তি হয়েই গেলাম। যা আছে কপালে। ইলমে দ্বীন শিখতে পিছপা হওয়া যাবেনা, শয়তানের বাঁধা পেরোতে এখনই উপযুক্ত সময় কাজে লাগানোর। মনে হল মরুর বুকে ইলমের জন্য কাতর আমি কোনো ঝর্ণা খুঁজে পেলাম। কেন যেন শুরু থেকেই আইওএম এর ওয়েব দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। মনে হয় যেন কতদিনের চিরচেনা প্রিয় জায়গা এটাই। এতটা তৃপ্তি অন্য কোনো কিছুতে লাগেনা যতটা আইওএম এর ক্লাসে অনুভব হয়। আইওএম এর বইগুলো দেখলে অনুভব হয়। আইওএম এখন আমার জীবনের পূর্ণতা। প্রাপ্তির খাতায় অনিন্দ সুন্দর একটি সংযোজন।
read more
Nazmus Sakib
Nazmus Sakib
03:00 14 Apr 26
recommendsOne of the best options for learning Deen.
Masuma Rahman
Masuma Rahman
18:15 13 Apr 26
recommendsIt’s absolutely mind blowing. This can change your lifestyle.
Shahriar Rifat
Shahriar Rifat
10:34 13 Apr 26
recommendsজেনারেল পড়ুয়াদের জন্য দ্বীনের বেসিক জ্ঞানার্জনের অন্যতম সেরা একটি মাধ্যম ❣️
MD Hasan Ali
MD Hasan Ali
08:12 13 Apr 26
recommendsযারা অফলাইনে এখন পড়ালেখা করতে পারবে না, আমি মনে করি তাদের জন্য এই অনলাইন মাধ্যমটা অনেক উপকারি। দ্বীন ইসলাম শিক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ অনলাইন মাধ্যম। আমি এই অনলাইন মাধ্যমটার আল্লাহর কাছে উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
আমিন
See All Reviews
js_loader