COURSE

হজ্জ উমরাহ ওয়ার্কশপ

হজ্জ ও উমরাহের সাওয়াব সম্পর্কে কম-বেশি সবাই অবগত আছেন। আর সময়ের কাঁটা পেরিয়ে আবারও ঘনিয়ে আসছে হজ্বের সময়। এদিকে আসছে পবিত্র রমাদান মাস। আর এ মাসে সাওয়াবের পরিমাণ নিয়্যাত অনুযায়ী দশ থেকে কয়েকশ গুণে পরিনত হয়। তাই আসছে রমাদান এবং হজ্ব মৌসুমকে ঘিরে অনেকেই উমরাহ কিংবা হজ্ব করার নিয়্যাত করেছেন। কিন্তু কিভাবে প্রস্তুতি শুরু করা যায়, কখন কোন কাজটি করতে হবে ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য পাচ্ছেন না। যদিও পরিচিত বা ইন্টারনেটে তথ্যের অভাব নেই, কিন্তু তা সংগ্রহ করে সমন্বয় করার ফুরসাত কারো মিলছে না।

তাই হজ্ব ও উমরাহ করতে আগ্রহী এমন ভাই-বোনদের জন্য ইসলামিক অনলাইন মাদ্রাসা নিয়ে আসছে, "হজ্ব-উমরাহ প্র‍্যাক্টিকাল ওয়ার্কশপ"। এই ওয়ার্কশপে পূর্বপ্রস্তুতি থেকে শুরু করে হজ্জ-উমরাহ সম্পন্ন করা পর্যন্ত প্রতিটি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা ও প্র‍্যাক্টিকাল দেখানো হবে ইনশা আল্লাহ। ওয়ার্কশপে দুইভাবে অংশগ্রহনের সুযোগ রয়েছে। অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে এবং অফলাইনে সরাসরি প্র্যাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে।

অনলাইন ওয়ার্কশপ

অফলাইন ওয়ার্কশপ

হজ্জ ও উমরাহ ওয়ার্কশপে যে বিষয়গুলো শেখানো হবে:
▪১. হজ্জ ও উমরাহ এর গুরুত্ব
▪২. প্রি-রেজিস্ট্রেশন এবং এজেন্সি বাছাই
▪৩. রেজিস্ট্রেশনের পরের প্রস্তুতি
▪৪. উমরাহ করার পদ্ধতি
▪৫. হজ্জ করার পদ্ধতি
▪৬. মক্কা জিয়ারত
▪৭. মদিনা জিয়ারত
▪৮. অন্যান্য বিষয়সমূহ

কোর্সনোটিশহোমফতোয়াপোর্টাল