Rasel Nahfim17:24 29 Sep 26
recommendsبِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আমি যেভাবে আইওএমে ভর্তি হওয়ার অনুপ্রেরণা পেলাম
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এবং দ্বীনের পথে চলার আগ্রহ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ।
ছোটবেলা থেকেই আমি কুরআন পড়তে পারতাম। গ্রামের একটি মক্তবে একজন মহিলা শিক্ষিকার কাছে কুরআন পড়া শিখেছিলাম। তখন আমি মূলত কুরআন পড়তে পারতাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি, আমার তিলাওয়াত পুরোপুরি সহিহ ও শুদ্ধ হচ্ছে না।
এরপর অল্প অল্প করে নিজের কুরআন পড়া শুদ্ধ করার চেষ্টা করেছি। কিন্তু একবারে সবকিছু বুঝে, শুনে এবং তিলাওয়াতের সব নিয়মকানুন বিস্তারিতভাবে শেখা হয়ে ওঠেনি।
পরবর্তীতে কোনো হুজুরের কাছে আলাদাভাবে পড়তে গেলে তাঁরা সাধারণত সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়গুলো শিখিয়ে দিতে চাইতেন। তাঁদের ধারণা ছিল, আমি যেহেতু বড় হয়ে গেছি, তাই আমার সব নিয়মকানুন বিস্তারিতভাবে শেখার প্রয়োজন নেই। যেগুলো জানা জরুরি, সেগুলো শিখলেই হবে। আর বিস্তারিত নিয়মকানুন শেখার বিষয়টি মূলত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য।
কিন্তু আমার মনের ইচ্ছা ছিল অন্য রকম।
আমার ইচ্ছা ছিল,... একজন হাফেজ যেভাবে সহিহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন, আমিও যেন সেভাবে কুরআন পড়তে পারি। শুধু পড়তে পারলেই হবে না, বরং কুরআন তিলাওয়াতের প্রতিটি নিয়মকানুন ভালোভাবে বুঝে শিখতে চাইতাম।
কিন্তু নানা কারণে এরপর অনেক বছর আর কুরআন শুদ্ধ করার জন্য তেমন কোনো চেষ্টা করা হয়নি।
আবার নতুন করে কুরআন শেখার আগ্রহঃ
গত রমজানে আবার নতুন করে আমার মনে কুরআন সহিহভাবে পড়ার আগ্রহ জাগতে শুরু করে। ভাবতে থাকি, কীভাবে একজন হাফেজের মতো শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা যায়।
যেহেতু আমি দেশের বাইরে থাকি, তাই আমার আশপাশে এমন কোনো হুজুরের কাছে গিয়ে বসে নিয়মিত কুরআন পড়ার সুযোগ ছিল না। এ কারণে বারবার অনলাইনে খুঁজতে থাকি, কীভাবে সহিহ ও শুদ্ধভাবে কুরআন পড়া শেখা যায়।
বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও সামনে আসছিল। সেগুলো দেখতাম, কিন্তু আমার মনের মতো সম্পূর্ণ ও বিস্তারিতভাবে শেখার কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছিলাম না।
আমি এমন একটি ব্যবস্থা খুঁজছিলাম, যেখানে কুরআন তিলাওয়াতের নিয়মকানুন ধারাবাহিকভাবে, বিস্তারিতভাবে এবং একজন শিক্ষকের কাছ থেকে শিখতে পারব।
একসময় আমার মনে হলো, শুধু ভিডিও দেখে আমার কাঙ্ক্ষিতভাবে শেখা সম্ভব হবে না। কারণ কুরআন পড়ার সময় কোথায় ভুল হচ্ছে, কোন উচ্চারণ ঠিক হচ্ছে না, সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন।
তাই সিদ্ধান্ত নিলাম, আমাকে অনলাইনে কোনো হুজুরের কাছে পড়তে হবে।
যে ভাবে আইওএমের সন্ধান পেলামঃ
এরপর আমি বারবার অনলাইন মাদ্রাসা খুঁজতে থাকি। একপর্যায়ে আমার সামনে আইওএমের গুগল পেজটি আসে।
আমি সেখানে গিয়ে আইওএমের আলিম কোর্সের বিবরণ পড়তে শুরু করি। এরপর মাদ্রাসাটি কবে থেকে শুরু হয়েছে, কীভাবে পড়াশোনা করানো হয় এবং কী কী কোর্স রয়েছে, সেসব বিষয় জানার চেষ্টা করি।
এসব দেখার পর আমার মনে ভীষণ আফসোস হতে লাগল।
বারবার মনে হচ্ছিল, আমি যদি আরও আগে জানতে পারতাম যে অনলাইনেও এভাবে মাদ্রাসায় পড়াশোনা করা যায়, তাহলে হয়তো অনেক আগেই ভর্তি হয়ে যেতাম!
আগে কেন জানলাম না, কেন এত বছর এভাবে খোঁজ করলাম না—এসব ভেবে আমার খুব আফসোস হচ্ছিল।
এরপর আমি আইওএমের ফেসবুক পেজে যোগাযোগ করি। জানতে চাই, কীভাবে ভর্তি হতে পারব এবং ভর্তির জন্য আমাকে কী করতে হবে।
সেখান থেকে আমাকে জানানো হয়, তখন ভর্তির সময় নয়। আইওএমে সেমিস্টার অনুযায়ী নির্দিষ্ট সময়ে ভর্তি হতে হয়। পরবর্তী ব্যাচের ভর্তির নোটিশ তাদের পেজে দেওয়া হবে।
আলহামদুলিল্লাহ, অবশেষে ভর্তি হওয়ার সুযোগ
এরপর অনেক দিন অপেক্ষা করি। অবশেষে আল্লাহ তাআলা আমাকে আইওএমের Fall 2026 (July–December) ব্যাচে ভর্তি হওয়ার তাওফিক দান করেন।
আলহামদুলিল্লাহ! আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ হওয়ার পথে এগিয়ে গেলাম। যে কুরআন শুদ্ধভাবে শেখার আকাঙ্ক্ষা আমার মনে বহুদিন ধরে ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য এবার একটি নিয়মিত শিক্ষার পরিবেশ পেলাম।
আমার অন্তরের দোয়া
হে আল্লাহ! আপনি যেভাবে আমাকে এখানে ভর্তি হওয়ার তাওফিক দিয়েছেন, ঠিক সেভাবেই আমাকে শেষ পর্যন্ত লেগে থাকার তাওফিক দান করুন। আমার শেখাকে আমার জন্য উপকারী করুন এবং কুরআন সহিহ ও শুদ্ধভাবে পড়ার পাশাপাশি তা বোঝা ও আমল করার তাওফিক দান করুন।
আইওএমের উস্তাদদের দরসে বসে যে অনুভূতিঃ
মা শা আল্লাহ! আইওএমের উস্তাদদের দরসে বসলে মন শীতল হয়ে যায়। তাঁদের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা অনুভব করি।
আল্লাহ তাআলা আইওএমের সকল উস্তাদকে নেক হায়াত দান করুন, তাঁদের ইলম ও আমলে বরকত দান করুন এবং তাঁদের এই দ্বীনি খেদমতকে কবুল করুন।
আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের সঙ্গে সারা জীবন লেগে থাকার, ইলম অনুযায়ী আমল করার এবং কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার তাওফিক দান করেন।
আমিনread more